1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

আদর্শ জাতী গঠনে শিক্ষকদের মর্যাদা সবার আগে : বকুল

  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

” যে জাতি গুনীজনের সন্মান দিতে জানে না, সে জাতি কখনোও বড় হতে পারে না ” এই মর্মস্পর্শী বক্তব্যের মাধ্যমে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা – ৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, একটি আদর্শ ও মেধাবি প্রজন্ম গড়ে তুলতে হলে সবার আগে শিক্ষকদের জীবনযাত্রা সন্মান নিয়ে সচেতন হই না এটাই আমাদের সমাজের বড় দুর্বলতা। দুপুরে খানজাহানআলী থানার ফুলবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত ” এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদক দুর্নীতির বিরুদ্ধে তরুন প্রজন্মকে সতর্ক থাকার আহবান জানিয়ে বকুল বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকান্ডে মনোযোগী হতে হবে। এতে তরুণরা যেমন শারীরিক ও মানসিক ভাবে শক্তিশালী হবে, তেমনি সমাজ ও মাদক মুক্ত হবে। কার্যনির্বাহী কমিটির সভাপতি আবু সাঈদ হাওলাদার আব্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম, আয়েশা সিদ্দিকা, শাহিনুল ইসলাম, আবু জাফর, জাহিদুল হোসেন, অরবিন্দু কুমার মন্ডল, এস এ রহিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.