1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

পঞ্চগড়ে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প এর আওতায় “বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালার কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন।

তিনি বলেন, “গ্রাম আদালত হচ্ছে জনগণের প্রাথমিক ন্যায়বিচারের অন্যতম মাধ্যম। এ আদালতকে সক্রিয় করতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত মানবসম্পদই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউপি পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমান প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালতের কার্যকর পরিচালনা, মামলা ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ এবং ডিএমআইই পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, “ডিএমআইই পদ্ধতির মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম নিয়মিতভাবে পরিবীক্ষণ করা যাবে। এতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ হবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান ও তাহমিনা ইয়াসমিন। প্রশিক্ষণটি আয়োজন করে উপজেলা প্রশাসন, পঞ্চগড় সদর, পঞ্চগড়। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে কাজের মান উন্নত করতে সহায়ক হবে এবং গ্রাম আদালতের মাধ্যমে সহজ, দ্রুত ও ব্যয়বহুলবিহীন ন্যায়বিচার নিশ্চিত করতে অনুপ্রেরণা জোগাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.