1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

পাবনা-৩ আসনে বিএনপির জনসমুদ্রে প্রার্থী পরিবর্তনের দাবী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত ধানের শীষের প্রার্থী পরিবর্তন ও স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেবার দাবীতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত  সোমবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাটমোহর পৌর সদরের বালুচর মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি এক পর্যায়ে জনসমুদ্রে রুপ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির দু:সময়ে আমরা দলকে টিকিয়ে রেখেছি, দল করতে গিয়ে মামলা খেয়েছি, জেল খেটেছি, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে । তবুও দলের প্রতি ভালবাসা একটুও কমেনি। এখন এসে যদি বিএনপির মনোনয়ন বহিরাগত কোন ব্যক্তিকে দেওয়া হয় তাহলে এটা মেনে নেওয়া কোন ভাবেই সম্ভব না। এই আসনে যদি প্রার্থী পরিবর্তন করা না হয় তাহলে এই আসনে বিএনপির প্রার্থী হারবে তাতে কোন সন্দেহ নেই। তাই দলের হাইকমান্ডের কাছে আমাদের অনুরোধ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমাদের আর্জি দয়া করে এই আসনে স্থানীয় একজন যোগ্য প্রার্থী দিন। নতুবা এই আসনে ধানের শীষের প্রার্থীর পরাজয়ের জন্য স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ দায়ী থাকবে না।

চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তায়জুলের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ কেএম আনোয়ারুল ইসলাম, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. মজিবুর রহমান, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন রাজু, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল আজিজ, ফরিদপুর পৌর যুবদলের সদস্য সচিব কাকন হোসেন, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সায়েম, চাটমোহর পৌর বিএনপি নেতা আবু তালেব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম হৃদয় সহ আরো অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, চাটমোহর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.