গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বিট আওতাধীন বনের জমিতে অর্থের বিনিময়ে অবৈধভাবে ঘর নির্মাণের পারমিশন দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে বিট কর্মকর্তা ইকবাল হোসেনের বিরুদ্ধে। স্থানীয় ও একাধিক সূত্রে জানা গেছে, বনের জমি দখলমুক্ত করার দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা নিজেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে দখলদারদের ঘর তৈরির সুযোগ করে দিচ্ছেন।
গুরুত্বর অভিযোগ:
চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেন টাকার বিনিময়ে বনের জায়গায় ঘর নির্মাণের অবৈধ অনুমতি দিয়েছেন।
তার আওতাধীন এলাকায় বেশ কিছু বনভূমি বেদখল হয়েছে এবং সেখানে অবৈধ স্থাপনা তৈরি হচ্ছে বলে জানা গেছে।
এই বিষয়ে সত্যতা জানতে চাইলে বিট কর্মকর্তা ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করলে, তিনি কোনো সৎ উত্তর বা সুস্পষ্ট বক্তব্য দিতে পারেননি। সাংবাদিকদের প্রশ্নের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
স্থানীয়দের দাবি, এই অবৈধ দখল ও পারমিশন বাণিজ্যের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।