1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নগরকান্দায় রাধা–কৃষ্ণের মূর্তি ভাঙচুর: এক যুবক আটক

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ফরিদপুরের নগরকান্দায় রাধা–কৃষ্ণের মূর্তি ভাঙচুরের অভিযোগে এলাকাবাসী এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। আটক যুবকের নাম সুমন হোসেন (২৫)। তিনি সালথা উপজেলার লক্ষণদিয়া গ্রামের সোহেল হোসেনের ছেলে।

ঘটনাটি ঘটেছে শনিবার (০৮ নভেম্বর) রাতে উপজেলার তালমা ইউনিয়নের তালমা বাজার এলাকার ত্রিবেদী বাড়িতে অবস্থিত রাধা–কৃষ্ণ মন্দিরে।

মন্দিরের মালিক নন্দন ত্রিবেদী জানান, “রাধা–কৃষ্ণ মন্দিরটি প্রতিদিন রাতে তালা মেরে রাখা হয়। গতকাল ভুলবশত তালা মারা হয়নি। এ সুযোগে এক দুষ্কৃতিকারী মন্দিরে প্রবেশ করে রাধা মূর্তির মাথা ও কৃষ্ণ মূর্তির ডান হাত ভেঙে ফেলে। পরে সে মন্দিরের বারান্দায় অবস্থান করছিল। অপরিচিত ব্যক্তিকে দেখে আমরা এবং স্থানীয়রা একত্রিত হয়ে তাকে আটক করি এবং বিষয়টি নগরকান্দা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই।” সংবাদ পেয়ে নগরকান্দা থানার পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ আটক যুবককে থানায় নিয়ে যায়।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং যুবকটিকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.