বিগত নির্বাচনের মতো দিনের ভোট রাতে দেবার সুযোগ থাকবেনা, আগামী নির্বাচন একটি অবাদ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত, সেখানে আপনারা আপনাদের ভোট আপনারাই দিবেন যাকে খুশি তাকে দিবেন, বিগত দিনের যেকোন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোন আসনে হারেন নাই, আসুন আমরা গোপালগঞ্জ থেকে ধানের শিষে ভোট দিয়ে এলাকার স্বার্থে নিজেদের সান্তানদের ভাগ্য উন্নয়নে নিজেদের মধ্যকার ভেদাভেদ ভূলে গিয়ে ধানের শিষের প্রার্থী কে জয়ী করি।
মুকসুদপুরে জাতিয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকালে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ১ বিএনপি মনোনিত প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান বলেন,বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আউয়াল ফকির, বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার মেয়র সাজ্জাদ করিম মন্টু, বিএনপি নেতা ও সাবেক পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মোয়াজ্জেম হোসেন মিন্টু মিয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বাটিকামারী স্কুল এ্যান্ড কলেজ এর অধ্যক্ষ বাবু শিশির মন্ডল, ব্যারিস্টার সাজিদ আহম্মেদ, মহারাজপুর ইউনিয়ন বিএনপি নেতা সেন্টু মৃধা, সিদ্দিক মৃধা, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আবীর হাসান মিজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, কাজী রানা হাসিব, সিপন মোল্লা, নাঈম শেখ, পৌর মহিলা দল নেত্রী নিশাত জাহান, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী মোল্লা, বদিরুজ্জামান খান বিল্টু, মহারাজপু ইউনিয়ন বিএনপি নেতা নাহিদ ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি হিমেল খন্দকার, ক্রিয়া সম্পাদক রাজু সরদার সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।