1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব উদ্দিন (১৩) নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নিজ ঘরে এই দুর্ঘটনা ঘটে। এতে পরিবার, প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে।

নিহত সজিব সুবদিয়া গ্রামের কাছারীপাড়ার কৃষক আলম হোসেনের ছোট ছেলে। স্থানীয় সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত সে। দুই ভাইয়ের মধ্যে সজিব ছিল সবার ছোট।

পরিবারের সদস্যরা জানান, বিকেলে নিজ ঘরে প্লাগের মাধ্যমে ফ্যানের সংযোগ দিতে গিয়ে হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয় সজিব। তখন তার মা বাড়ির বাইরে ছিলেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে আহত অবস্থায় মেঝেতে ছেলেকে পড়ে আছে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে সজিব।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। পরিবার জানিয়েছে, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.