1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

‎বেলকুচিতে ইউনিয়ন পর্যায় কর্মী সম্মেলন সভা করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

‎সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নে অবস্থিত  পেস্তক খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ০৮ই নভেম্বর বিকাল ৪ ঘটিকার সময় এই কর্মী সম্মেলন  সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং পীর সাহেব চরমোনাই মনোনীত সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী হযরত মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নবী।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি প্রভাষক মাওলানা আব্দুস সামাদ এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শাহীদুল ইসলাম আমিন।
‎এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম, সহ-সভাপতি এম. এম. আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, হাজী মুহাম্মাদ ফজলুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মুহাম্মাদ আব্দুর রহিম, এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দৌলতপুর ইউনিয়ন শাখা সভাপতি মুহাম্মাদ আব্দুল বারেক।
‎ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন— হাফেজ মোঃ খোকন হোসেন, সেক্টরটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর ইউনিয়ন শাখা।
‎বক্তারা বলেন, দেশের চলমান অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তারা।
‎সেই সাথে সকল জন সাধারনের কাছে হাত পাখা মার্কায় ভোট নিয়ে বেলকুচি-চৌহালী বাসীর খেদমত করার সুযোগ চান।
‎আলোচনা সভা শেষে উপস্থিত কর্মীদের মাঝে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।
‎

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.