ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব- সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ায় জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপি এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে। গত শুক্রবার (০৭ নভেম্বর) দুপুর ৩টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে পৌর সভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশে অংশ নেয় হাজার হাজার নেতাকর্মী। সমাবেশে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।সার্বিক সঞ্চালনা করেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যরিষ্টার রাগীব রউফ চৌধুরী। সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ। এতে উপস্থাপনা করেন কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। এছাড়া সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌর সভার ২১টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে কুমারখালী উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় কুমারখালী বাসস্ট্যান্ড কুষ্টিয়ার কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমারখালী উপজেলা ও পৌর এবং সকল অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নওয়াব আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। অনুষ্ঠানে জেলা ও কুমারখালী, খোকসা উপজেলার, ইউনিয়ন, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে ভেড়ামারা ও মিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে পৃথক ভাবে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বিকেল ৩টায় মিরপুর জিয়া রোডে দিবসটি পালন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত বর্নার্ঢ র্যারী শেষে মিরপুর বাজারে সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অধ্যাপক শহীদুল ইসলাম। এ সময় উপ¯ি’ত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, সাবেক প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা মহিলা দলের সদস্য সচিব সাজেদা রশিদ, মহিলা নেত্রী সীমা খাতুন, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি এমদাদুল হক এমদাদ, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু প্রমুখ। জিয়া রোডে সমাবেশ শেষে একটি বর্নাঢ্য র্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করেন।