1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ঘোড়াঘাটের ভাইরাল সাইমন চখের দৃষ্টি ফিরেপেতে চাই

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

যে শিশুর সরল হাসি, কথা ও আচরণে সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ আনন্দ পায় সেই দিনাজপুরের ঘোড়াঘাটের ছোট্ট ভাইরাল সাইমন (৬) আজ অন্ধকারের পথে। সাইমনের দুই চোখই ৯০% ড্যামেজ। সময়মতো উন্নত চিকিৎসা না করলে সে চিরতরে দৃষ্টি হারাতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সাইমন উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী এলাকার সুমন মিয়ার ছেলে। মাত্র ৬ বছরের শিশু সাইমন এখন নিজের চোখে পৃথিবীটা ঠিকমতো দেখতে পারে না। যে চোখ দিয়ে সে হাসি দেখিয়েছে, মায়া দেখিয়েছে, সবার মুখে আনন্দ ফুটিয়েছে সেই চোখ আজ আলো হারাতে বসেছে। চোখের এই জটিল রোগ থেকে সাইমনকে বাঁচাতে প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। কিন্তু সাইমনের বাবা একজন দিনমজুর শ্রেণির দৈনিক আয়ের উপর চলে তাদের সংসার। তাদের পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব। কান্না ভেজা কণ্ঠে সাইমনের মা বলেন, “আমার বাচ্চাটা চোখে দেখতে পারবে না এটা ভাবলেই বুক ফেটে যায়। আমরা গরিব আপনাদের দোয়ায় ও সাহায্যে যদি আমার সাইমন আবার পৃথিবীর আলো দেখতে পায় এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ সকাবার সহযোগীতা চাই।”সাইমনের বাবা বলেন, “ছেলেটা সবার ভালোবাসায় ভাইরাল হয়েছে, হাসি দিয়েছে। আজ সে নিজেই চখের আলো হারাতে বসেছে। দয়া করে সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিন।” একটি শিশুর চোখে আলো ফিরিয়ে দিতে আমরা যদি সবাই সামান্য করে পাশে দ্বাড়ায়, তবে তার জীবন আবার হাসিতে ভরে উঠতে পারে। ১৫ লাখ টাকা একজনের পক্ষে হয়তো কষ্টের কিন্তু হাজার মানুষের সামান্য সহায়তা সাইমনের চোখে আলো ফিরিয়ে আনতে পারে। যারা সহযোগিতা করতে চান, পরিবারের সাথে যোগাযোগ করে সরাসরি সাহায্য করতে পারবেন। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এজেন্ট শাখা অ্যাকাউন্ট নম্বর: ২০৫০৭৭৭০২০৬৫৫৪২৮৯, বিকাশ ও নগদ: ০১৭১৯০৯৫৫৩৯

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.