ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে মিলি আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বালিয়াচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলি আক্তার বালিয়াচড়া গ্রামের আনোয়ার কাজীর স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিলি আক্তার রেল ব্রিজ পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে আসলে তিনি ট্রেনের ধাক্কায় ব্রিজের ওপরেই মারা যান।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
এ বিষয়ে ভাঙ্গা থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।