1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সাভার উপজেলায় ভোটার শূন্য নির্বাচন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৩০ দেখেছেন

শাহাদাৎ হোসেন সরকার: সাভার উপজেলা নির্বাচনে ভোটার শুন্য প্রায় সকল কেন্দ্র। ভোটার উপস্থিত নেই বললেই চলে, যার কারনে ভোট গ্রহণ করতে আসা দায়িত্বপ্রাপ্তরা বিরক্ত হয়ে কেন্দ্রে বসেই শুরু করেছে লুডু খেলা।

বুধবার (২১মে) অনুষ্ঠিত সাভার উপজেলা পরিষদ নির্বাচনের সকল নির্বাচনীয় কেন্দ্র ও বুথগুলো ঘুরে মেলে এমন তথ্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়,প্রায় সকল কেন্দ্রের পোলিং এজেন্ট, আনসার সদস্য থেকে শুরু করে সকলেই ভোটারদের উপস্থিতি না পেয়ে লুডু খেলা,গেম খেলা, ঘুম, আর বিভিন্ন আলাপচারিতায় অলস সময় পার করতে দেখা যায়।

এবিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমাদের ভোট গ্রহণ করা কিন্তু ভোটার নেই তাই কোনো ধরনের কাজ না থাকায় এমন ভাবেই অলস সময় পার করতে হচ্ছে আমাদের ।

সাভার উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো এবারেও উপজেলা চেয়ারম্যান পদে মনজুরুল আলম রাজীবের সাথে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দ্বিতীয় বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত।

তবে ভোট গ্রহণ হচ্ছে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু এলাকায় ঘুরে জানা যায় ভোটের আমেজ না থাকায় ভোট সম্পর্কে কেউ অবগত নয়। এছাড়াও অন্যান্য দলিয় প্রার্থী না থাকায় নির্বাচনী সমাগম হয়নি একারণেই ভোটার বিহিন নির্বাচনের প্রভাব পড়েছে সাধারণ ভোটারদের মাঝে।

ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দ্বীতা করছেন তারা হচ্ছেন ১. ইমতিয়াজ উদ্দিন (চশমা), মো: মোশাররফ খান (টিউবওয়েল), মুহাম্মদ সাইদুল ইসলাম (তালা) প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১. ইয়াসমিন আকতার (সুমী) (ফুটবল), নাদিয়া নূর( প্রজাপতি),মোছাঃ মনিকা আক্তার(কলস) প্রতীকে।

সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের ভোট কেন্দ্র গুলো পর্যবেক্ষণে গিয়ে দেখা যায় টেংগুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে মোট দুই হাজার চারশত উনশাট জন পুরুষ ভোটার।

২১৬ নং কেন্দ্রে গিয়ে জানা যায় সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ২,৪৩৭ জন পুরুষ, এর মধ্যে ভোট দিয়েছেন মাত্র ২জন ভোটার।

এ তথ্য নিশ্চিত করে প্রিজাইডিং অফিসার মো: রোকন উদ্দিন আহমেদ।
তিনি বলেন, আমার কেন্দ্রে মাত্র ২টি ভোট পরেছে।

২১৭ নং (পুরুষ) কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো: সোহেল আহম্মেদ বলেন সাংবাদিকতা আর কি করবেন? সকাল থেকে এ পর্যন্ত ৩টি ভোট পরেছে এ কেন্দ্রে।

এতো প্রচার প্রচারনা ক্যাম্পিং করার পরেও ভোটার উপস্থিতি নেই।
২১৮ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শরিফুল ইসলাম বলেন, আমার কেন্দ্রে ২,৩৬৭ জন পুরুষ ভোটার।
৭টি বুথে এ পর্যন্ত ৩,৪,৫নং বুথে ১টি ভোটও পরেনি।

২১৯ নং (নারী)কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: আব্দুল জলিল বলেন, আমার কেন্দ্রে মোট নারী ভোটার সংখ্যা ২,৩৪৭জন, এ কেন্দ্রে সকাল ৮টা থেকে সকাল সারে ১০টা পর্যন্ত ৭টি বুথে একজন পোলিং এজেন্ট এ কেন্দ্রের ভোটার ‘সে ভোটটিই পরেছে মাত্র।
তাছাড়া কোনো ভোটার এ পর্যন্ত ভোট দিতে আসেনি।

আব্দুল মান্নান কলেজের ২২৩ নং কেন্দ্রে মোট নারী ভোটার সংখ্যা ৩,৫৩১ জন, এর মধ্যে সকাল ৮টা থেকে সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত ১টি ভোটও পরেনি বলে জানান প্রিজাইডিং অফিসার ডা. মো: নেয়ামুল শাহাদাত।

তবে এ কেন্দ্রটির ভিতরেই সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত কোনো ধরনের ভোটার উপস্থিতি দেখা যায়নি।

ভোট দিতে আসা ভোটার মোঃ নিজামুদ্দিন বলেন, আমি এ কেন্দ্রে আধা ঘন্টা আগে এসেছি ভোট দিতে, কিন্তু কোনো ভোটারকে ভোট দিতে দেখছিনা। এমনটা দেখে আমিও ভোট দিচ্ছি না।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.