1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

রূপগঞ্জে এমবিয়েন্ট স্টীলের শ্রমিকদের বিক্ষোভে ঢাকা–সিলেট মহাসড়কে তীব্র যানজট

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এমবিয়েন্ট স্টীল (বিডি) লিমিটেডের শ্রমিকরা ছয় মাসের বেতন না পাওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। আজ মঙ্গলবার সকালে রূপগঞ্জের বরপা বাজার সংলগ্ন ঢাকা–সিলেট মহাসড়কে এই বিক্ষোভের ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

শ্রমিকরা জানান, টানা ছয় মাস ধরে বেতন বন্ধ থাকায় তারা পরিবার নিয়ে চরম দুর্দশায় রয়েছেন। বারবার দাবি জানিয়েও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে তারা সড়কে নেমে আসেন। সকাল থেকে মহাসড়ক অবরোধ করে তারা স্লোগান দিতে থাকেন এবং দ্রুত বেতন পরিশোধের দাবি জানান।

এসময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা ক্ষোভ প্রকাশ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে শ্রমিকরা জানিয়েছেন, বেতন পরিশোধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.