জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস) পুনরায় সুসংগঠিত ও দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টামণ্ডলী এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।
আহ্বায়ক কমিটিতে যায়যায়দিন পত্রিকার নয়ন কুমার বর্মনকে আহ্বায়ক এবং আরটিভির মো. সাঈদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।