1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক এর ম্যানেজারের মৃত্যু তিন অডিট কর্মকর্তা থানায় নওগাঁয় মাদকবিরোধী অভিযানে প্রায় এক হাজার লিটার চোলাই মদ জব্দ ​কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা কাশিয়ানীতে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কানাইঘাটে বিয়ের প্রলোভনে তরুণীর সঙ্গে ১৫ দিন অবস্থানের অভিযোগ আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ সোনারগাঁয়ে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বাংলাদেশের ভুমি ব্যবস্থাপনা মাপজোক ডিজিটালাইজ করণে জাতীয় পর্যায় রেজিস্ট্রেশন হয়েছে হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

‎বেলকুচিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হওয়ায় প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

গত ৮ই সেপ্টেম্বর বিকেলে উত্তর চন্দনগাঁতী ও দেলুয়াকান্দি গ্রামের মাঝিমাঝি স্থানে গ্যাস লাইট চাওয়ায় সিনিয়র জুনিয়র হওয়া নিয়ে তর্ক বিতর্কের জেরে দুগ্রুপের সংঘর্ষ হয়,ঘটনাটি ঘটে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ২ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে অবস্থিত উত্তর চন্দনগাঁতী ও দেলুয়াকান্দি গ্রামের সীমানান্ত এলাকায়, বিডিআর সাইদুলের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষের ঘটনায় দেলুয়াকান্দি গ্রামের আবু হুরায়রা ওরফে মিজান (২২) নামের একটি ছেলে মারাত্বক ভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরন করে। এবং অপরাধীরা তাৎক্ষণিক সবাই এলাকা ছেরে পালিয়ে যায়, পরে চারদিন পর চিকিৎসা চলাকালীন অবস্থায় মিজান মারা যায়। এতে ক্ষিপ্ত হয়ে দেলুয়াকান্দি গ্রামের বাসিন্দারা উত্তর চন্দনগাঁতী গ্রামে হামলা করে বাড়ি ঘর ভাঙ্গচুর করে ও লুটপাত করে এমনটা দাবী চন্দনগাঁতীর নারী বাসিন্দাদের। তারা আরও বলেন পুরুষ শুন্য হওয়ায় চন্দনগাঁতী আমরা শিশু ও নারীরা আতঙ্কে আছি। আমাদের ব্যবসা বানিজ্য সব কিছু বন্ধ হয়ে আছে। তাই যারা মিজান কে হত্যা করেছে তাদের বিচার হোক। কিন্তু যারা এই অপরাধের সাথে জরিত নয়। তাদের কেন মামলা হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এ ঘটনার সঠিক বিচার দাবী করে একটি সুষ্ঠু সমাধানের জন্য সবার কাছে অনুরোধ করছি।
‎এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.