1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

মুলাদীতে ৩১ দফা প্রচারনায় সারা জাগিয়েছেন আঃ ছত্তার খান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র মেরামতের ৩১ দফা প্রচারনায় বরিশা- ৩ ( মুলাদী- বাবুগঞ্জ) আসনে সারা জাগিয়েছেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ ছত্তার খান। তিনি প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রাম ও হাট বাজারে স্থানীয় বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে ৩১ দফার লিফলেট বিতরন করেন ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃস্টি করেন। একই সাথে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিভিন্ন দিক নিয়ে পথ সভায় বক্তৃতা করেন। সাধারণ মানুষ তার বক্তব্য মন দিয়ে শ্রবন করেন। আগামী ১ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান সফিপুর ইউনিয়নে ৩১ দফার প্রচারনা ও জনসভায় বক্তব্য রাখবেন। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঃ ছত্তার খান। সেই জনসভা সফল করতে ইতিমধ্যে সফিপুরের বিভিন্ন ওয়ার্ড, বার্নিমদন বাজার, চরকালেখানসহ বিভিন্ন জায়গায় জনসংযোগ করেন। স্থানীয়রা জানান, মুলাদীর সফিপুরের জনসভা হবে বিএনপির একটি ঐতিহাসিক জনসভা। এই জনসভাকে সফল করতে বিভিন্ন উৎসবমুখর পরিবেশে জনসংযোগ ও প্রচারনা চালাচ্ছেন স্থানীয় বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.