1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা অফিসার ইনচার্জ রাজৈর এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান।

পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ফটিকছড়িতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফটিকছড়ি থানা জামায়াতের কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ।সভা পরিচালনা করেন থানা জামায়াতের অফিস সম্পাদক মোঃ আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন,
জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা যুব বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ,
এবং ইসলামী ছাত্রশিবির ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি নাঈম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, পল্টন ট্র্যাজেডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক হৃদয়বিদারক অধ্যায়। তাঁরা শহীদ নেতাকর্মীদের ত্যাগ ও আদর্শকে স্মরণ করে তাঁদের রূহের মাগফিরাত কামনা করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.