খুলনার দৌলতপুর কার্তিককুলে ও পশ্চিম পাড়ায় খুটির ঘাট এলাকায় দুটি বাড়িতে ফাঁকা গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। আজ ২৮ অক্টোবর ভোর রাতের দিকে দুটি স্পটে গুলি করা হয়। এর মধ্যে কুয়েট কর্মচারী মোঃ মহসীন শেখ লিটুর বাড়িতে ৬ রাউন্ড এবং মাদক ব্যবসায়ী কানা মেহেদীর বাড়িতে ৯ রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা। কারা এই গুলি করেছে এগুলো শনাক্ত করতে পারেনি প্রশাসন। বাড়ির সিসি ফুটেজে দেখাগেছে, চারটি মোটরসাইকেলে মাথায় হেলমেট পরিহিত বেশকিছু যুবক বাড়ির প্রধান ফটকের একটু সামনে দাড়ায়। মটর সাইকেল থেকে নেমে কয়েকজন প্রধান ফটক দিয়ে মহসীনের রুম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। সন্ত্রাসীরা গুলি ছোড়ার পর দ্রুত পালিয়ে যায়। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, কুয়েটের কর্মচারী মহসীন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া মেহেদীর বাড়িতে ও ৯ রাউন্ড গুলি করা হয়। তদন্ত চলছে।