বরগুনা জেলাধীন বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ভোড়া বেতমোর গ্রামের মোঃ হারুন অর রশিদ এর ছোট ছেলে রায়হান রাব্বির সাথে একই উপজেলার দক্ষিণ কাজিরাবাদ গ্রামের মোঃ হারুনের মেয়ে ছবি আক্তারের সাথে ৫ ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পরে কিছু দিন যেতে না যেতেই সাংসারিক অশান্তি সৃষ্টি হয় যাহা ভয়াবহ এক রুপ নেয়।
রাব্বির দাবি তার স্ত্রী ছবি আক্তার পরকীয়ায় আসক্ত হয়ে তার কথিত প্রেমিকের কু-পরামর্শে ছবি আক্তার তার তিন মাসের গর্বের সনতান নষ্ট করেন। উল্টো রাব্বির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে হয়রানী করতেছেন। যাহার মামলা নাম্বার সি আর ৩২৬ /২০২৫ বেতাগী, বরগুনা।
কান্না জড়িত কন্ঠে রাব্বি আরও বলেন আমার ঔরসের সন্তান নষ্ট করেছে, উল্টো আমার বিরুদ্ধে মামলা ও দায়ের করেছেন। আমি এই অন্যায়ের বিচার চাই।