1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উদ্যোগে মতবিনিময় সভা মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য -তাহসিনা রুশদীর লুনা

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জনগণই দেশের মালিক, তাদের মতামত ও দাবি-দাওয়া আমাদের কর্মকাণ্ডের দিকনির্দেশনা দেয়। তিনি বলেন, উন্নয়ন ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। দেশের অগ্রযাত্রায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। জনগণের সমস্যা সমাধানে প্রশাসন ও জনপ্রতিনিধিদের একসাথে কাজ করতে হবে। তিনি স্থানীয় পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ ও নেতৃত্ব একসাথে কাজ করলে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯টায় বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উদ্যোগে লন্ডন প্রবাসী আরিছ আলীর বাড়িতে জনসাধারণের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী তাহির আলী সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং সমাজসেবক আবুল কালামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ময়নুল হক চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী মেম্বার, বিএনপি নেতা খসরুজ্জামান খসরু, আতিকুর রহমান লিটন চেয়ারম্যান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ মেম্বার, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন ইমাম, ওয়াতিউর রহমান আতিক, উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক কয়েছ শিকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মছব্বির, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও অলংকার ইউনিয়নের সমন্বয়ক আব্দুল লতিফ, নাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আশিকুর রহমান রানা, সদস্য তাজেখ আলী, আওলাদ আলী, আমির আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসেন আহমদ পাভেল, সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাকির হোসেন ইমন, ইউনিয়ন যুবদলের সভাপতি ময়নুল ইসলাম, সহ সভাপতি ফখুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিকুর রহমান আতিক, সদস্য সচিব নূর আলী, বিএনপি নেতা লাল খাঁ, জসিম উদ্দিন, আব্দুল জব্বার প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.