1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

গোপালপুরে নির্যাতনের স্ত্রী মৃত্যু স্বামী আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৬০ দেখেছেন

টাঙ্গাইল জেলা প্রতিনিধি মনিরুজ্জামান: টাঙ্গাইল গোপালপুর উপজেলা পৌর শহরের হাটবৈরিয়ার গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ রাকিব (২২) এর সাথে সূতী লাঙ্গলজোড়া এলাকার মোঃ আব্দুল রাজ্জাকের মেয়ে নুরী বেগম (১৮) সাথে ১ বছর আগেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সেই সুবাদে বিয়ে ও হয় । জানা যায় বিয়ের পর থেকে নুরী বেগম এর উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে আবারো অমানুষিক নির্যাতন চালান তার স্বামী তার পর জ্ঞান হারান নূরী এবং তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসেন রাকিব নিজেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন খাঁন সোহেল জানান, মৃত অবস্থায় নূরীকে হাসপাতালে নিয়ে আসেন স্বামী রাকিব এবং চিকিৎসক মৃত ঘোষণার সাথেই রাকিব সেখান থেকে পালিয়ে যান। মৃতদেহ টি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃতদেহর গায়ে নির্যাতনের দাগ রয়েছে। নূরীর বড় বোন মল্লিকা জানান, বিয়ের পর থেকেই নেশায় আসক্ত রাকিব আমার বোনকে অমানুষিক শারীরিক নির্যাতন করতো। আমাদের সাথে যোগাযোগ করতে দিতো না। এমনকি ফোনেও কথা বলতে বাধা দিতো। ওর নির্যাতনে আমার বোনের মৃত্যু হয়েছে। আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, মৃতদেহের গায়ে নির্যাতনের চিহ্ন রয়েছে,খবর পেয়ে আমরা মূল অভিযুক্তকে আটক করে থানায় এনেছি। মামলা দায়ের ও লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.