1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

গোবিন্দগঞ্জে নাকাইহাটে সড়ক দুর্ঘটনায় ২ জন নি’হত

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় ২ জন নিহত হয়েছে।
গতকাল ২৪ অক্টোবর দুপুরে, গোবিন্দগঞ্জ-নাকাই হাট সড়কের বাজুনিয়া পাড়া সাজ্জাদের ইট ভাটার সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-লিমা বেগম(৪০) ও সবদের আলী(৫০)। নিহত লিমা বড়বাজুনিয়া পাড়া সরকার বাড়ীর পুলিশ সদস্য আতিকুর রহমান সুমনের স্ত্রী ও নিহত সবদের আলী জয়পুরহাট সদরের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, আজ দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই-গোবিন্দগঞ্জ সড়কের বাজুনিয়া পাড়া নামক স্থানে সিএনজি ও স্যালো মেশিন চালিত টলির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি যাত্রী লিমা ও সবদের সহ ৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লিমা বেগম ও সবদের আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.