1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

চকরিয়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার গোডাউনে প্রশাসনের অভিযান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বি.এম.চর ইউনিয়নের উত্তর বহদ্দারকাটা এলাকায় অবৈধ গ্যাস সিলিন্ডারের গোডাউনকে কেন্দ্র করে এক প্রবাসীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মোজাম্মেল হক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে জানা যায়, গত ১৬ অক্টোবর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান চকরিয়ায় কইন্ন্যরকুম খাল খনন কাজের উদ্বোধন করতে বহদ্দারকাটা পশ্চিম স্টেশন এলাকায় যান। এসময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তিনি অবৈধ গ্যাস সিলিন্ডারের একটি গোডাউনের সন্ধান পেয়ে সেখানে যান। ঘটনাস্থলে মোজাম্মেল হক উপস্থিত না থাকলেও স্থানীয় মৃত মোহাম্মদ হোছেন ছেলে হাফেজ এরশাদ (৪৫) ও নাদের হোসেনের ছেলে হাফেজ মিজানুর রহমান (৩২) মোজাম্মেল হককে তথ্যদাতা হিসেবে সন্দেহ করে।

এ ঘটনায় স্থানীয় এরশাদ হোসেন (৪৫) ও হাফেজ মিজান (৩২) নামের দুই ব্যক্তি মোজাম্মেল হককে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিচ্ছে বলে জানান মোজাম্মেল হক।
মোজাম্মেল হক আরও বলেন, এরশাদ হোসেন ও হাফেজ মিজান দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত জমিতে দখলচেষ্টা চালিয়ে আসছে।
এদিকে ২০ অক্টোবর সকালে মোজাম্মেল হক নিজস্ব জমিতে গেলে এরশাদ হোসেন ও হাফেজ মিজান অবৈধ ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মোজাম্মেল হক বাধা দিলে তাকে হামলার জন্য তেড়ে আসে এবং প্রাণে মারার হুমকি দেয়। এ ঘটনায় প্রবাসী মোজাম্মেল হক চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন, যার নম্বর ১১৩৪/২০২৫

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, প্রবাসীকে হুমকি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.