মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জসমতপুর গ্রামে অবস্থিত শাহ জালাল লতিফিয়া ইবতেদায়ি মাদরাসায় ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মাদরাসার হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ১নং রহিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ জালাল লতিফিয়া ইবতেদায়ি মাদরাসার সভাপতি ও ইউপি সদস্য বুলবুল আহমেদ ওয়াতির। পরিচালনা করেন হাফেজ সাহেল আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আহমদনগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দীক জিহাব, ১নং রহিমপুর ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোস্তাকিম আহমেদ, শাহ জালাল লতিফিয়া ইবতেদায়ি মাদরাসার সুপার মাওলানা আনাছ আহমদ, ১নং রহিমপুর ইউনিয়ন তালামীযে ইসলামিয়া সভাপতি রেদওয়ান আহমদ আকছার, ২নং পতনঊষার ইউনিয়ন তালামীযে ইসলামিয়ার সহসভাপতি আনছার আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জসমতপুর গ্রামের প্রবীণ মুরব্বি আয়ুব আলী, পশ্চিম জসমতপুর জামে মসজিদের সভাপতি মো. রইছ মিয়া, ৯নং ওয়ার্ড আল ইসলাহ’র সহসভাপতি তাওহিদুল ইসলাম, মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. আব্দুর রকিব, রিয়াদ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা।