1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ফুলপুরে দাদীকে হত্যা ও নাতিকে ধর্ষণের ঘটনায় আবুয়া রবিদাসকে গ্রেফতার করেছে পুলিশ।

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

ময়মনসিংহের ফুলপুরে দাদীর সামনে নাতিনকে ধর্ষণের সময় দেখে চিৎকার দেওয়ার দাদীকে কুপিয়ে হত্যা ও শিশুটিকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আবুয়া রবিদাস নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১অক্টোবর) রাত আনুমানিক তিনটার দিকে জেলার ভালুকা উপজেলার কাশর এলাকা হতে পুলিশ রবিদাসকে (৪০) আটক করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মামুন। এর আগে গত রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আমুয়াকান্দা খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত আবুয়া রবিদাস স্থানীয় কাচ্চু রবিদাসের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, আমুয়াকান্দা বাজার এলাকার রবিদাস বাড়ির ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেন আবুয়া রবিদাস। এ সময় ঘটনাটি দেখে প্রতিবাদ করলে ওই শিশুর দাদি ফুলবাশীকে কুপিয়ে আহত করেন আবুয়া। পরে গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার (২২ অক্টোবর) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান-
, ‘এ ঘটনায় মৃতার পরিবারের পক্ষ থেকে ফুলপুর থানায় মামলা করলে পুলিশ অভিযান পরিচালনা করে ভালুকার কাশর এলাকা থেকে আসামী আবুয়া রবিদাসকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ ও আইনগত ব্যবস্থা নেওয়ার পক্রিয়া চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.