1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

টাইফয়েড থেকে শিশুদের সুরক্ষায় গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য : সভাপতি অতিরিক্ত সচিব মুহাম্মদ হিরুজ্জামান

  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের ( নিমকো) আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন – ২০২৫ বিষয়ে খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ ২০ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উদ্ধোধনী সেশনে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের ( অতিরিক্ত সচিব) মুহাম্মদ হিরুজ্জামান। সভাপতির বক্তব্যে মহাপরিচালক বলেন, দেশের প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ( টিসিভি) প্রদানের মাধ্যমে টাইফয়েড জর থেকে শিশুদের সুরক্ষিত করার বৃহৎ কর্মযজ্ঞ চলছে। এই টিকাদান ক্যাম্পেইন সফল করতে সাধারণ মানুষের মাঝে টিকা গ্রহণের গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা বাড়াতে গণমাধ্যম বিশেষ ভুমিকা রাখতে পারে। মুল ধারার গনমাধ্যম গুলোর প্রকাশিত সংবাদকে সাধারণ মানুষ গুরুত্বের সাথে বিশ্বাস করে থাকে কারন এসকল মিডিয়া গুলো সব সময় জাতীর বিবেক হিসেবে কাজ করে। তিনি বলেন, টিকা বিষয়ে অভিভাবকদের সচেতনতা করা ও টিকাদান প্রক্রিয়ার কোন সীমাবদ্ধতা পরিলক্ষিত হলে তা মিডিয়ার মাধ্যমে উপযুক্ত কতৃপক্ষ সহ সবার সামনে নিয়ে আসতে গণমাধ্যমকর্মীরা ভুমিকা রাখতে পারে। একই সাথে ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন অনুষ্ঠান টকশোর মাধ্যমে জনগনকে সচেতন করার জন্য সুযোগ রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) মোঃ হুসাইন শওকত বলেন, বাংলাদেশর ইপিআই কর্মসুচিতে বিগত কয়েকদশক ধরে বিশ্বব্যাপী প্রশংশিত হচ্ছে। চলমান টিকাদান ক্যাম্পেইন সফল হবে বলে আশা করা যায়। টাইফয়েড টিকা বিষয়ে মুল ধারার গণমাধ্যমকর্মীদের বিশেষ ভুমিকা রাখার সুযোগ রয়েছে। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাশক মোঃ তৌফিকুর রহমান, স্বাগত বক্তব্যে রাখেন, নিমকোর পরিচালক( প্রশিক্ষণ ও প্রকৌশল) পারভীন সুলতানা রাব্বী এবং মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের ন্যাশনাল ইউপি আই কনসালটেন্ট ডাঃ তাপস কুমার হালদার। এসময় সিভিল সার্জন মোছাঃ মাহফুজা খাতুন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.