1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‎বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে মাদারীপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

গণঅধিকার পরিষদের প্রার্থী চূড়ান্ত হয়েছে, দিনাজপুর ৬ চূড়ান্ত প্রার্থী বুলবুল আহমেদ

  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৬ আসনে অন্যান্য দলের পাশাপাশি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের সংগঠন গণঅধিকার পরিষদের প্রার্থী যাচাই চুড়ান্ত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৬ আসন থেকে গণঅধিকার পরিষদের একমাত্র ও চুড়ান্ত প্রার্থী হিসেবে সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে মনোনয়ন চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বুলবুল আহমেদ। তিনি সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের ঘনিষ্ঠ ও আস্থাভাজন।
বুলবুল আহমেদ জানান, তিনি তার নির্বাচনী এলাকা দিনাজপুর ৬ আসন তথা হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাটের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চান। তিনি জাতিগত, ধর্মীয় ও পেশাগত বৈষম্য দুর করে এলাকার অবহেলিত ও নিপীড়িত জনগণের পাশে দাঁড়াতে চান। এছাড়াও তিনি নির্বাচিত হলে তার নির্বাচনী এলাকা দুর্নীতিমুক্ত ও জনগণের কল্যাণ হয় এমন কর্মকাণ্ড করে এলাকায় দৃষ্টান্তমূলক অগ্রগতি করতে চান যা দিনাজপুর ৬ আসনের জনগণের জন্য সুফল বয়ে আনবে।
সংসদ সদস্য পদপ্রার্থী বুলবুল আহমেদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কাকে জয়যুক্ত করতে অত্র এলাকার ভোটারদের সহযোগিতা ও ট্রাক মার্কায় ভোট চাচ্ছেন এবং সকলের কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.