1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

কুলাউড়ায় পুলিশের ধাওয়ায় চোরাই সিএনজি সহ যুবক আটক

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের ধাওয়ায় চোরাই একটি সিএনজি অটোরিকশাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।  গত শনিবার (১৯ অক্টোবর) ভোরে এসআই জুনেদ এর নেতৃত্বে পরিচালিত টহল টিম কুলাউড়া স্টেশন চৌমুহনী এলাকায় এ অভিযান চালায়।

আটককৃত যুবকের নাম শেখ খয়রুল ইসলাম (২৭)। তিনি রাজনগর উপজেলার নিদনপুর গ্রামের শেখ মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
ভোর ৫টার দিকে কুলাউড়া থানার টহল টিম স্টেশন চৌমুহনী এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এসময় একটি সিএনজি (রেজি: মৌলভীবাজার-থ-১১-৩০৮১) থামার সংকেত দিলে চালক সিএনজিটি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে এসআই জুনেদ ও সঙ্গীয় ফোর্স ধাওয়া করে মিশন চৌমুহনী এলাকায় গাড়িসহ তাকে আটক করেন।
পরে তল্লাশিতে চোরাই সিএনজি ছাড়াও কার্বুরেটরের নজেল, তামার ও বৈদ্যুতিক তার, লাইটার, প্লাস ও টর্চলাইট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে খয়রুল ইসলাম স্বীকার করে যে, সিএনজিটি সে চুরি করে নিয়ে এসেছে, তবে কোন এলাকা থেকে চুরি করেছে তা জানাতে পারেনি।

পুলিশ জানায়, ধাওয়া করার সময় আটক ব্যক্তি রাস্তায় পড়ে গিয়ে সামান্য আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত সিএনজিটির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। ঘটনার বিষয়ে কুলাউড়া থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.