ঢাকা ১৯ আসন এর মনোনয়ন প্রত্যাশী, সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় কমিটি,সাবেক সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় কমিটি,সাবেক সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল, সাবেক সভাপতি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল, রাশেদুল আহসান রাশেদ বলেন আমি সারাজীবন মানুষের সেবা করতে চাই, মানবতার সেবা করার মাধ্যমে আমি আত্মার প্রশান্তি খুঁজে পাই। আমরা সকলেই মানুষ, মনুষ্যত্বই মানুষ হওয়ার মৌলিক বৈশিষ্ট্য।অন্যের জন্য কিছু করতে পারার মধ্যেই জীবনের প্রকৃত সুখ লুকিয়ে আছে।মানব সেবা হল প্রকৃত মানবতার পরিচয়।যে ব্যক্তির মধ্যে মানবতা বেঁচে নেই সে একজন মৃত ব্যক্তির মতো।মানব সেবা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবিকতার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। সমাজে দুঃস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানব সেবা।মানবতার প্রতি ভালোবাসা ও সহানুভূতি একটি মহান মূল্যবোধ, যা সমাজকে বদলে দিতে পারে।সত্যিকারভাবে জীবন তখনই অর্থপূর্ণ হয়ে ওঠে, যখন আমরা অন্যদের জন্য কিছু করি। সত্যিকার সুখের পথে হাঁটতে হলে, প্রথমে অন্যদের সুখের কথা ভাবতে হবে। আসুন আমরা সবাই মানব সেবায় এগিয়ে আসি যার যার জায়গা থেকে।তিনি আরও বলেন,আমি অসহায় গরীব মানুষের পাশে দাড়াতে চাই। মানুষের দু:খ কস্ট, দুর্দশা দূর করার জন্য আমার চেস্টা আজীবন অব্যাহত রাখবো। তিনি বলেন, আমি সংসদ সদস্য হলে সাভার আশুলিয়ায় ব্যাপকভাবে উন্নয়ন করবো। ড্রেন, রাস্তা ঘাটের বেহাল দশা থাকবে না। যুবসমাজের জন্য খেলাধুলার আয়োজন অব্যাহত রাখবো। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।সাভারবাসীর সাথে কথা বলে জানা যায়, রাশেদুল আহসান রাশেদ সংসদ সদস্য হলে এলাকাবাসীর আনন্দের সীমা থাকবে না। তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় সাভার ও আশুলিয়াবাসী। এজন্য সাভার আশুলিয়ার জণগণ প্রাণপণে চেস্টা চালিয়ে যাচ্ছে। সাভারবাসী বিশ্বাস করেন রাশেদুল আহসান রাশেদ এমপি হলে এলাকার উন্নয়ন হবে।