1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

জেলা প্রশাসনের আয়ো’জনে গাজীপুরে দুইদিন ব্যা’পী বি’জ্ঞান মে’লা শুরু 

  • আপডেট সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৯২ দেখেছেন

স্টাফ রিপোর্টার মুন্নি আক্তার:গাজীপুরে শুরু হয়েছে দুইদিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৪। ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ মেলার উদ্বোধন করেন।

বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠাণ ও বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত অন্ততঃ ৩০টি প্রযুক্তি ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্টলে প্রদর্শণ করেন। সমাপনী দিনে বিজ্ঞানভিত্তিক সেমিনার ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গাজীপুর জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের সমৃদ্ধ হতে হবে। জেলা পর্যায়ে এমন বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম এ বারি, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। এর আগে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.