1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ঘোড়াঘাটে চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো ঘোড়াঘাট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি চলছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনাজপুরের ঘোড়াঘাটে এমপিওভুক্ত স্কুল–কলেজ ঘুরে খোঁজ নেওয়া হয় এ তথ্য জানা যায়। প্রতিষ্ঠানে খোলা, শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি দেখা যায়। তবে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। শক্ষকরা উপস্থিত হলেও পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকরা জানান ,এমপিওভুক্ত সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে, যতক্ষণ না সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি করছে ন্যায্য দাবি মেনে নিবে না ততক্ষণ পর্যন্ত আমরা আর শ্রেণি কার্যক্রম পরিচালনা করবো না।
মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেয় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার তিন দফা দাবিতে টানা অবস্থান ও কর্মবিরতি পালন করছেন তারা। দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি না হওয়ায় গতকাল বুধবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেন তারা। তবে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকা পড়েন আন্দোলনকারীরা। সেখান থেকেই শিক্ষক নেতারা নতুন আল্টিমেটাম দিয়ে বলেন, বুধবার বেলা ১১টার মধ্যে দাবি না মানলে তারা শাহবাগে অবস্থান নেবেন। এরপরও প্রজ্ঞাপন না এলে আমরণ অনশনে বসবেন আন্দোলনকারীরা। এমপিওভুক্ত শিক্ষকরা আগে বছরে ২৫ শতাংশ হারে বছরে দুইটি উৎসব ভাতা পেলেও গত মে মাসে বাড়ানোর পর তারা ও এমপিওভুক্ত কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন পান। তারা মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পেতেন, যা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.