1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নাগরপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২ দেখেছেন

শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ অক্টোবর সকালে নাগরপুর উপজেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা এ বিক্ষোভের আয়োজন করে। নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি নাগরপু উপজেলা চত্বর হয়ে টাঙ্গাইল আরিচা মহা সড়কের উপজেলা মোড়ে একটি সমাবেশে মিলিত হয়।
এসময় শিক্ষক-কর্মচারীরা বলেন, শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকদের কে কেন লাঠিপেটা করা হলো? দ্রæত তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। সেই সাথে যারা শিক্ষকদের উপর টিয়ারসেল নিক্ষেপ, লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে নির্যাতন করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষকদের ন্যায্য দাবী মেনে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা উপদেষ্টার প্রতি আহবান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুল রহমান ফজলু, প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মো. শরিফ উদ্দিন, মামুদ নগর স্কুলের সহকারি প্রধান শিক্ষক মো. শওকত আলী ও মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আব্দুর রউফ প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারিরা অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.