1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থান ৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী :  রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন

মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণে ফেনী জেলা প্রশাসকের নিকট চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতির স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

নোয়াখালী জেলার মুছাপুরে নির্মিত ভূমি রক্ষা বাঁধ “মুছাপুর ক্লোজার প্রজেক্ট” পুনর্নির্মাণ এবং নদীভাঙন রোধে টেকসই ও প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবিতে ফেনী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সংগঠনের প্রতিনিধি দল জেলা প্রশাসকের হাতে স্মারকলিপিটি তুলে দেয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত বছরের ২৬ আগস্ট ২০২৪ তারিখে ছোট ফেনী নদীর ওপর মুছাপুরে অবস্থিত ভূমি রক্ষা বাঁধটি ভয়াবহ বন্যার পানির তোড়ে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়। বাঁধটি প্রশাসনিকভাবে নোয়াখালী জেলায় হলেও এর ধ্বংসের সবচেয়ে বড় ক্ষতির ভার বহন করছে ফেনী জেলার সোনাগাজী উপজেলার জনগণ। চরদরবেশ, চরমজলিশপুর, বগাদানা ও নবাবপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, বাঁধ ধ্বংসের ফলে হাজারো মানুষ গৃহহীন হয়েছে; ফসলি জমি ও মৎস্যখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন নতুন নতুন গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, বাজার ও সড়ক নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এতে শুধু মানবিক বিপর্যয়ই নয়, জাতীয় অর্থনীতি, পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতাও চরম হুমকির মুখে পড়েছে।
প্রতিনিধি দলের সদস্যরা বলেন, মুছাপুর ক্লোজার প্রজেক্ট পুনর্নির্মাণ এখন সময়ের দাবি। টেকসই বাঁধ, জিও ব্যাগ, পাথরের সুরক্ষা প্রাচীর নির্মাণ, ম্যানগ্রোভ বনায়ন ও প্রকৃতি-ভিত্তিক সমাধান সমন্বিতভাবে বাস্তবায়ন করা জরুরি।
অতএব, ফেনী জেলা প্রশাসকের সরাসরি তদারকিতে নোয়াখালী জেলার মুছাপুর এলাকায় বাঁধ পুনর্নির্মাণে বিশেষ উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট সরকারি বিভাগসমূহের মধ্যে কার্যকর সমন্বয় সাধনের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সৈয়দ রবিউল হক শিমুল, সোনাগাজী সমিতি চট্টগ্রামের সহ সভাপতি মো. সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার তৌহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন দুলাল, সোনাগাজী উপজেলা বিএনপি নেতা শাহ আলম মোরশেদ, যুবদল নেতা সেলিম, ওমর ফারুক ভূঁইয়া, সেন্টু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.