1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

শিক্ষকদের স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতি পালন

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবীতে শিক্ষকরা ঢাকা শহীদ মিনারে জড় হয়েছেন। আর সেই আন্দোলনের অংশ হিসেবে সারা দেশব্যাপি পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে দেশের এম পি ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীরা। তারই অংশ হিসেবে বাগেরহাটের শরনখোলায়ও বিভিন্ন প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হচ্ছে।

উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায় যে,তারা কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে।

শরনখোলার মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক,শরনখোলা মহিলা দাখিল মাদ্রাসার সহ সুপারিন্টেডেন্ট মোঃ ইস্তিয়াক হোসেন জানান যে, শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে তারা পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত শরনখোলার সকল মাদ্রাসায় পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে।

শরনখোলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি,রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া জানান, আগামী ১৪ ও ১৫ অক্টোবর শরনখোলার এমপিও ভুক্ত সকল মাধ্যমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। তিনি আরও জানান,আগামীকাল সকাল ১১ টার সময় শরনখোলা উপজেলার পাঁচ রাস্তার মোড় সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় আন্দোলনের সমর্থনে শরনখোলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.