1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ডক্টর আনিসুজ্জামান’র সাথে রাউজান এনসিপির বৈঠক

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর সাথে জাতীয় নাগরিক পার্টি রাউজান উপজেলা শাখার নেতৃবৃন্দ ১১ অক্টোবর শনিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।
বৈঠকে রাউজান উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও, রাউজানের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়ন পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ রাউজানের সমস্যাগুলো তুলে ধরেন এবং এর সমাধানে ড. আনিসুজ্জামান চৌধুরীর সহযোগিতা কামনা করেন।

ড. আনিসুজ্জামান চৌধুরী আশ্বাস দেন, রাউজানের উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন। দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং জনগণের কল্যাণে একসাথে কাজ করার ওপর জোর দেন।

বৈঠকে উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আলোচনা শেষে সবাই মিলিতভাবে একটি ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.