‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুব সমাজকে বাঁচান’ স্লোগানে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের স্থানীয় কালী মন্দির মাঠে মাদক বিরোধী জনসচেতনতামূলক এক মতবিনিময় সভা ও জনগণের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবার আয়োজন করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) ১৫ কক্সবাজার।
গত বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে কাকারা রুদ্রপল্লী সর্বজনীন কালী মন্দির মাঠে অনুষ্ঠিত মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন র্যাব ১৫ কক্সবাজারের উপ-অধিনায়ক মেজর এহতেশামুল হক খান।