1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা অফিসার ইনচার্জ রাজৈর এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান। মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর

লুটেরা ও মাফিয়াদের হাত থেকে ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে দিনাজপুরে পৃথক পৃথক ২টি মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্ত…ক অবৈধভাবে বিশেষ অঞ্চল থেকে নিয়োগক…ত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিসহ চার দফা দাবিতে দিনাজপুরে পৃথক পৃথক ২টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (গত ৬ অক্টোবর ) সকালে লিলির মোড়¯’ ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে সকাল ১০টায় চার দফা দাবিতে এবং সকাল ১১ টায় এবং চাকুরী প্রত্যাশী পরিষদ-এর ব্যানারে পৃথক পৃথকভাবে ২টি মানববন্ধন পালন করেছে।
গ্রাহক ফোরামের চার দফা দাবির মধ্যে রয়েছে-২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্ত…ক সকল অবৈধ নিয়োগ বাতিল করা, অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যেম দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যব¯’া করা, এস আলম কর্ত…ক পাচারক…ত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা ও সরকার কর্ত…ক অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায়-দেনা সমন্বয়ের পদক্ষেপ নেয়া এবং যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম-সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যব¯’া গ্রহণ করা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলাম রিপন, মোঃ আবুল খায়ের, মোঃ লুৎফুর রহমান, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। চাকরী প্রত্যাশি পরিষদ ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন আরাফাত হোসেন, মোঃ কামরুজ্জামান, মোঃ শাহজালাল প্রমুখ। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে চার দফা দাবি মেনে নিয়ে মাফিয়া ও লুটেরাদের হাত থেকে ইসলামী ব্যাংককে রক্ষার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.