1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

“প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায়” বেলকুচিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

“একদিন ভূমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো— সযত্নে তোমায় রাখবো আগলে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫।

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকালে বেলকুচি উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বেলকুচি উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান , উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ রায়, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক বৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের সম্মানিত অভিভাবক। তাঁদের প্রতি যত্ন, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্ম যেন প্রবীণদের অবদান ভুলে না যায়— সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিদের মাঝে ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। দিবসটিকে ঘিরে পুরো উপজেলা চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন মুহূর্ত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.