এই পথচলায় আমার প্রথম শিক্ষক ছিলেন আমার বাবা-মা—যাঁরা জীবনের প্রতিটি অধ্যায়ে শেখালেন ধৈর্য, ভালোবাসা আর মানুষের মতো মানুষ হয়ে ওঠার পাঠ। তাঁদের ত্যাগ, প্রার্থনা ও দোয়া ছাড়া আজকের আমি কিছুই নই।
★শিক্ষকতার পথে আমার যাত্রাটা যাঁর হাত ধরে শুরু—তাঁর প্রতি আজ গভীর শ্রদ্ধা জানাই।
আমি সৌভাগ্যবান, কারণ শুধু শ্রেণিকক্ষেই নয়, তাঁর বাড়িতেও থেকেছি—নিখাদ স্নেহ, যত্ন আর প্রেরণায় গড়া এক অনন্য সময়ের সাক্ষী আমি। তিনি শিখিয়েছেন, শিক্ষকতা শুধু পেশা নয়, এটি আত্মার এক দায়বদ্ধতা।
★হয়তো শারীরিক জটিলতার কারণে এই পথে আর বেশিদিন হাঁটা সম্ভব হবে না, তবু যতদিন পারি, ততদিন তাঁদের শেখানো মূল্যবোধ বয়ে নিয়ে চলবো হৃদয়ে।
স্যার, আপনি ছিলেন আমার প্রেরণার আলো,আর বাবা-মা, আপনারা আমার জীবনের মেরুদণ্ড।
শুভ হোক বিশ্ব শিক্ষক দিবস। 🎓