1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
​কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা কাশিয়ানীতে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কানাইঘাটে বিয়ের প্রলোভনে তরুণীর সঙ্গে ১৫ দিন অবস্থানের অভিযোগ আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ সোনারগাঁয়ে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বাংলাদেশের ভুমি ব্যবস্থাপনা মাপজোক ডিজিটালাইজ করণে জাতীয় পর্যায় রেজিস্ট্রেশন হয়েছে হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা

রোটারী স্কুলের সুবর্নজয়ন্তীতে শোভাযাত্রা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

ঐতিহ্যবাহী খুলনার খালিশপুরে রোটারী স্কুলের ৫০ বছর পুর্তি ( সুবর্নজয়ন্তী) উপলক্ষে আজ সকাল ৯ টায় স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এই শোভাযাত্রাটি খালিশপুর গাবতলা মোড় থেকে পৌরসভা মোড় হয়ে আবারও রোটারী স্কুল প্রাঙ্গন প্রদক্ষিণ করে শেষ হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে মুল আনুষ্ঠানিকতা উদ্ধোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। অনুষ্ঠান সুচি অনুযায়ী তারপর কেককাটা ” আলোকিত হোক আগামীর স্বপ্ন ” শীর্ষক আলোচনায় অংশ নেন শিক্ষক, শিক্ষার্থীদের মুক্ত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীরা বহুদিন পর একে অপরকে দেখে জড়িয়ে ধরতে দেখা যায়। অনেককে নাচতে দেখা যায় এসময়। এক সাথে নিজের ব্যাচের সাল বলে চিৎকার করে তারা। বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে আজ সকালের পরিবেশ ছিল উৎসব মুখর। ২০০০ সালের এস এস সি ব্যাচের সালেহিন আহমেদ রোমেল বলেন, এতদিন পর পুরাতন সেই বন্ধুদের একসাথে দেখে আনন্দে কি করবো বুঝতেছিনা। আমরা নিজেদের জীবনে এখন খুব ব্যস্ত। লন্ডনে আমার ব্যবসা রেখে এসেছি এ অনুষ্ঠানে থাকবো বলে। চুল পেকেছে আমাদের কিন্তু এতদিন পর ছোটবেলার বন্ধুদের দেখে যেন আবার সেই ছোটবেলায় ফিরেগেছি। অনুষ্ঠান রয়েছে আগামীকাল ৩ অক্টোবর শুক্রবারেও। বর্নাঢ্য আয়োজনে পরদিনও আনন্দ চলবে সারাদিন- রাত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.