1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মুলাদি থানার কাজিরচর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও রূপালী ব্যাংকের ম্যানেজারচলে গেলেন না ফেরার দেশে মেহেন্দিগঞ্জে জমি লিখে না দেওয়ায় শ্বশুরকে পিটিয়ে যখম করেছে পুত্রবধূ গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষক পাচ্ছেন ৯০ দিনের প্রশিক্ষণ দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নারায়ণগঞ্জে ধামগড় পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‎বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে মাদারীপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক

টেকনাফে গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জন উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে।

বৃহস্পতিবার ২ অক্টোবর সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১ অক্টোবর বুধবার রাত ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জন ব্যক্তিকে উদ্ধার করে।
অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে নৌ-বাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.