বগুড়ার শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নে বিভিন্ন শারদীয় দূর্গা পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
গত (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল থেকে পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন এবং পূজা উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন পালন এবং হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান।
পরিদর্শন কালে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলার নায়েবে আমীর মাওলানা মোয়াজ্জেম হোসেন,উপজেলা কর্ম পরিষদ সদস্য সুলতান মাহমুদ, সৈয়দপুর ইউনিয়ন আমীর শরিফুল ইসলাম, সেক্রেটারি জাকিরুল ইসলাম মিরাজ, বায়তুল মাল সম্পাদক শাহ সুলতান, জামায়াতের নেতা গোলাম মোস্তফা মুসা, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি যাইনুল আবেদীন, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন।
স্থানীয়রা জানান, গত দিনের তুলনায় এবার শান্তিশৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপন করতে পারছেন