1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​

বগুড়ায় দুষ্কৃতকারীদের হামলায় খুন যুবদল নেতা রাহুল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বগুড়ার কাহালু উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় যুবদল নেতা রাহুল সরকার নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাদ জোহর কাহালু উপজেলার মাগুড়ার জামগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাহুল সরকার (৩৫) শাজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৃত আঃ সোবাহান সরকারের ছেলে এবং ১৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার কইগাড়ী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাহুল সরকার মাছ চাষের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এদিন তিনি তার লিজ নেওয়া পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার করতে গেলে কয়েকজন দুষ্কৃতকারী হঠাৎ তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
বগুড়া কাহালু থানার অফিসার ইনচার্জ ( ওসি) নিতাই চন্দ্র সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে । তবে ঘটনার সাথে কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এ ঘটনার পর থেকে এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.