1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে ভৈরব নদীতে নৌকায় চড়ে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বিশ্ব নদী দিবস উপলক্ষে গতকাল নগরীর ৫ নং ঘাটে ভৈরব নদীতে নৌকায় চড়ে মানববন্ধন ও সমাবেশের কর্মসুচি পালন করা হয়। পরিবেশ আইনবিদ বেলা ও পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনা এ কর্মসুচি আয়োজক। এতে সভাপতিত্ব করেন পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সভাপতি এ্যাডঃ খুদরত ই খুদা। বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুলের পরিচালনায় মানববন্ধনে অংশ নেন নাগরিক নেতা এস এম সোহরাব হোসেন, মতিয়ায় রহমান, আইনুক হক, মাহবুবুল হক বাদশা, মনির চৌধুরী সোহেল, খলিলুর রহমান সুমন, আফজাল হোসেন রাজু, বিওয়াইসিএফ খুলনা জেলা শাখার নেতা ইমরান বন্দ, আরো উপস্থিত ছিলেন বিওআইসিএফেল খুলনা জেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল রাহাত, যুগ্ম সদস্য সচিব সুমাইয়া হক,সদস্যবৃন্দ এশনা এমদাদ এশা মনি, হারিজ মাহমুদ রাকিব, সিনথিয়া আক্তার, মো: উসমান শেখ, ফারজানা খাতুন, সাদমান সৌমিক নাঈম, সুমাইয়া আফরিন মুন্নি, এস এম মাশরাফি, সাদিয়া জাফর, মো: সিয়াম লামিয়া, রুনা, জান্নাতুল, সাকিব হাসান রাজ, নাজিম শাহরিয়ার, জাকিয়া আক্তার, স্নেহা প্রমুখ। বক্তারা বলেন, নদী জীবন্ত সত্ত্বা। নদীকে বাঁচাতে না পারলে খুলনাও বাচবে না। খুলনাকে বাঁচাতে হলে ময়ুর, রুপসা ও ভৈরব নদীকে বাঁচাতে হবে। নদী দখল দুষনের হাত থেকে রক্ষা করতে হবে। পরে নৌকায় চড়ে ভৈরব নদীর ত্রিমোহনা পর্যন্ত ভ্রমণ করা হয়। এসময় দেখা যায়, ভৈরব নদী ইট ভাটার মালিকরা অনেকাংশ দখল করে ফেলেছে। অবিলম্বে এ ইটভাটা অপসারনপুর্বক নদী দখলমুক্ত করনে জোর দাবি জানায় নাগরিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.