1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সাজেকের ৪শতাধিক পর্যটক ফিরল

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

সাজেকে আটকে থাকা পর্যটক গাড়ি দীঘিনালা উপজেলায় জোড়াব্রীজ সীমানা থেকে রিসিভ করে খাগড়াছড়ি জেলা সদরে পৌঁছে দিয়েছে দীঘিনালা জোনের সেনাবাহিনী।

খাগড়াছড়িতে জুম্মু ছাত্র–জনতার ডাকে চলমান অনির্দিষ্টকালের অবরোধ ও জারি থাকা ১৪৪ ধারার মধ্যে জেলা সদর ও গুইমারায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে দীঘিনালায় সেনাবাহিনী ও আইন–শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী সেনা চেকপোস্ট স্থাপনের কারণে পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে।
সোমবার(২৯সেপ্টম্বর) দুপুরে সাজেকে আটকে থাকা অর্ধশতাধিক টুরিস্টভাহী গাড়িসহ ৪শতাধিক পর্যটক বাঘাইহাট জোনের সীমানা থেকে দীঘিনালা জোনের সেনাবাহিনী রিসিভ করে খাগড়াছড়ি সদরে পৌঁছে দিয়েছে। দীঘিনালার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক ফেরার পথে মো: হারুন অর রশিদ বলেন, অবরোধের কারনে আমরা সাজেকে আটকে গিয়েছিলাম সাজেকের স্থানীয়রা অনেক সহায়তা করছে আর বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে নিরাপত্তার টহল দিয়ে গন্ত্যবে পৌচ্ছে দিচ্ছে। পাহাড়ে সেনাবাহিনীর আন্তারিগতা বলে শেষ করা যাবে না। সত্যি সেনাবাহিনী অনেক প্রশংসার দাবিদার।
ঢাকার হলিক্রিসেন্ট কলেজে ২য় বর্ষের ছাত্রী বুসরা বলেন, আমার প্রথমে ভয় পেয়ে গিয়েছেলা অবরোধের কথা শুনে পরে স্থানীয়রা আমাদেরকে সহযোগীতার করেছে এবং সেনাবাহিনী স্কট দিয়ে নিরাপত্তা সহকারে আমাদেরকে সাজেক থেকে ফিরিয়ে নিয়ে আসছে। সেনাবাহিনীর অবদান আমি কখন ভুলতে পারব না। অবরোধ চলাকালে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় সহিংসতার কারণে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ১৪৪ ধারা জারি করেন। তিনি জানান, স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার আধাবেলা এবং শনিবার সকাল–সন্ধ্যা সড়ক অবরোধ পালন করে জুম্মু ছাত্র–জনতা। এসময় জেলার বিভিন্ন স্থানে সহিংসতা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা বহাল রাখা হয়। যদিও ১৪৪ ধারা বলবৎ রয়েছে, তবুও জুম্মু ছাত্র–জনতা অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এর প্রভাব জেলার প্রতিটি উপজেলায় পড়ছে। তবে সেনাবাহিনীর কঠোর তৎপরতা এবং দীঘিনালার গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী সেনা চেকপোস্ট স্থাপনের কারণে ওই এলাকায় আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.