1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে  গত শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মকবুল হোসেনসহ আটজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট কালীগঞ্জের মো. মকবুল হোসেন (৩৪), রংপুর গঙ্গাচড়ার মিলন মিয়া (৩০) রাকিব হোসেন (২৩) ,সোহেল রানা সাবু (২৪),মাসুদ রানা (২২), দক্ষিণ ধুবনীর আল-আমিন (২২), বাড়াইপাড়ার জাহিদ ইসলাম (১৮)এবং হাতিবান্ধা দক্ষিণ বাড়াইপাড়ার রহমতুল্লাহ (১৮)।

ডিবি পুলিশ জানায়, প্রথমে কালীগঞ্জ বাজারের তেতুলতলা এলাকায় মকবুল মেকার নামে একটি দোকানে অভিযান চালিয়ে মকবুল হোসেন ও তার সহযোগী মিলন মিয়াকে আটক করা হয়। সেখান থেকে একটি নম্বরপ্লেটবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিবান্ধা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আরও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হলো , অ্যাপাচি ৪বি ১৫০ সিসি (সাদা-নীল) ১টি, অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি (নীল) ১টি, ডিসকভার ১২৫ সিসি (লাল-কালো) ১টি, ডিসকভার ১১০ সিসি (লাল-কালো) ১টি, ডিসকভার ১০০ সিসি (নীল-কালো) ১টি। মোট ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেফতার ও পলাতকরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.