এ্যাডভোকেট সিমকি ইমাম খান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশীয় হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণ সুরক্ষিত পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি কমিউনাল উত্তেজনার সৃষ্টির কোন প্রচেষ্টার রোধে সতর্ক থাকার আহ্বান জানান।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জিলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, ৬৫ সিরাজগঞ্জ৪ উল্লাপাড়া আসন থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী।
এ্যাডভোকেট সিমকি ইমাম খান একটি বাত্রায় বলেন, শারদীয়া দুর্গাপূজার শুভ উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেশের সব ধর্ম সম্প্রদায় ও গোষ্ঠীর মানুষ তাদের নিজ নিজ ধর্ম ও উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্যে পালন করেন। এটি বাংলাদেশের দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির একটি অনন্য রূপ। এর মাধ্যমে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে পারস্পারিক মৈত্রী ঐক্য ও ভ্রাতত্ত্ববোধ জোরদার হয়।
তিনি আরো বলেন, শারদীয়া দুর্গা উৎসব কে কেন্দ্র করে কোন মহল যেন সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টির সুযোগ না পায় সেদিকে আমি আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।
হিন্দু সম্প্রদায়কে তিনি বলেন আপনারা উৎসবটি উৎসাহ আনন্দ এবং শান্তি-শৃঙ্খলার মধ্যে দিয়ে উদযাপন করুন।