1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে ক্ষতি করেছে আ. লীগ: ড. মঈন খান

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে তাদের ওপর একক কর্তৃত্ব কায়েম করেছে।

শনিবার ২৭সেপ্টেম্বর বিকেলে নরসিংদীর ঘোড়াশাল বাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, “হিন্দু সম্প্রদায়ের মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার-অনাচারে অতিষ্ঠ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেখানেও কোন সুফল মেলেনি। কারণ আওয়ামী লীগ মুখে বলে এক কথা, আর কাজে করে উল্টোটা।”

তিনি আরও বলেন, “বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক, আমরা সেই বিশ্বাসে চলি। জাতীয়তাবাদ একজন নাগরিকের সব অধিকার নিশ্চিত করতে পারে। জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে, তবে তাদের অধিকার নিশ্চিত করবে বিএনপি।”

ঘোড়াশাল পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোবাহান ভূইয়ার সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন—পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ স্থানীয় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে ড. মঈন খান ঘোড়াশালের কতাতৈল গনি মার্কেট, আঁটিয়াগাঁও ও ঘোড়াশাল বাজারে আরও কয়েকটি পথসভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.