1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

পাইকগাছায় টেকনিক্যাল স্কুলে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনার পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইনস্টিটিউট লেভেল স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে টিটিসির হলরুমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রজেক্ট ও বিশ্বব্যাংকের সহায়তায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রিন্সিপাল মো. মোয়াজ্জেম হোসেন সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফসিয়ার রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন এবং পাইকগাছা টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহিদ মোড়ল। স্বাগত বক্তব্য দেন চিফ ইন্সট্রাক্টর শংকর প্রসাদ দত্ত। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এবং উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জি. এম. জাকারিয়া।

বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও দক্ষতা প্রকাশের সুযোগ পায়, যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.