1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

লিডিং ইউনিভার্সিটি সংলগ্ন হযঃ ইলিয়াস (র:) আলাইহি জামে মসজিদ নির্মানে সহযোগিতার আহবান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

সিলেট শহরতলীর দক্ষিণ সুরমার কামাল বাজারে অবস্থিত দেশের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি সংলগ্ন হযরত ইলিয়াস (র:) আলাইহি জামে মসজিদ (লালটেক বিশ্বনাথ) নির্মানে বিত্তবানদের প্রতি সহযোগিতার আহবান।

গত ২৪ শে সেপ্টেম্বর বুধবার সরেজমিন পরিদর্শনে দেখা যায় যে লালটেক গ্রামের ধর্মপ্রাণ আব্দুল জব্বার মসজিদের জন্য দান করা ১০ শতক জমিতে তিনতলা ফাউন্ডেশনে সমাজের বিত্তবানদের সহযোগিতায় প্রায় অর্ধনির্মিত হযরত ইলিয়াস (রঃ) জামে মসজিদ ছাদ ও প্লাসটার বিহীন অবস্থায় আছে।

এমতাবস্থায় এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে জানা যায়, উক্ত মসজিদ টি প্রথম তলা ছাদ ডালাই-প্লাসটার ও আনুষাঙ্গিক কাজের জন্য আরো প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন।

বিস্তারিত জানতে চাইলে কামাল বাজার ইসলামি এজেন্ট ব্যাংকিংয়ের ডেপুটি ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মসজিদটি এই এলাকার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা জানলে আশ্বস্থ হবেন যে বর্তমানে লালটেক গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী সাবিলিল্লাহ প্রজেক্টের সম্মানিত চেয়ারম্যান সমাজসেবী আলমাছ আলী সাহেব এই মসজিদ টির অসম্পুর্ন কাজ করার উদ্দ্যোগ গ্রহন করেছেন, তিনি ইতিমধ্যে দেশ ও প্রবাসের ধর্মপ্রাণ বিত্তবানদের সাথে যোগাযোগ করছেন উক্ত মসজিদের কাজে সহযোগিতা করার জন্য, এবং তিনি ইতিমধ্যে তার পরিবারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা প্রাথমিক ভাবে দান করেছেন।

আলহাজ্ব তাহির আলী উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক সাবিলিল্লাহ প্রজেক্টের প্রধান সমন্বয়ক আজম আলী বলেন, দেশসেরা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানে এই মসজিদ টি নির্মান অতন্ত্য গুরুত্বপূর্ণ যিনি (আব্দুল জব্বার) এই মসজিদের জমি দান করেছন তার কাছে আমরা এলাকাবাসী কৃতজ্ঞ আল্লাহ তায়ালা যেনো তিনির এই দানকে কবুল করেন।
তিনি আরো বলেন আমরা আশা করি মানবসেবার ব্রত নিয়ে কাজ করা সাবিলিল্লাহ প্রজেক্টের সম্মানিত চেয়ারম্যান আলমাছ আলী সাহেব সূ,দুর আমেরিকা থেকে এই মসজিদ টির অসম্পূর্ণ কাজ সম্পুর্ন করার উদ্দ্যোগ গ্রহনে সমাজের বিত্তবানদের সাথে যোগাযোগ করছেন তিনি সহ সবার ঐকান্তিক প্রচেষ্টায় অচিরেই এই মসজিদ নামাজের উপযোগী হবে এবং মুসল্লীগণ নামাজ পড়তে পারবেন, আমি তিনি সহ মসজিদের নির্মাণ কাজে এগিয়ে আসা সকল কে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

এসময় আরোে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ বি,এস,সি কামাল বাজার ফাজিল মাদ্রাসা, মাসুক আহমদ প্রধান শিক্ষক হামিদ আলী সরঃ প্রাথমিক বিদ্যালয় লালটেক, মাওঃ হাবিবুর রহমান সহ-শিক্ষক কামাল বাজার ফাজিল মাদ্রাসা, শেখ লায়েছ পরিচালক ড্রিম লাইনার ইনস্টিটিউট কামাল বাজার, হাফিজ আব্দুল কাদির ইমাম তালিব পুর নতুন জামে মসজিদ, ভুমি দাতা আব্দুল জব্বার, দাতা সদস্য আব্দুল ওয়াহিদ, বিশিষ্ট মুরব্বি আব্দুল করিম, মকবুল আলী, নানু মিয়া, তেরাব আলী, আব্দুন নুর অবঃ পুলিশ সদস্য, নুরুজ্জামান সদস্য সাবিলিল্লাহ প্রজেক্ট, আব্দুর রাকিব, বুরহান আহমদ, দিলোয়ার হোসেন, প্রমুখ।

শেষে দেশ ও বিদেশে অবস্থানরত সকলের কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মাওঃ হাবিবুর রহমান

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.